ঊশ্রী মন্ডলের একগুচ্ছ কবিতা--
নির্জন সমুদ্র সৈকতে
আমার অন্তরস্থিত...
মনসমুদ্রে অনেক স্মৃতির ঢেউ আছড়ে পড়ছে ,
আমারই নিজস্ব নির্জন সৈকতে ;
জানিনা কোন অস্থিরতায় তারা ছুটে বেড়ায়?
আমারই লবনাক্ত...
কান্নার জলে পরিপূর্ণ হয়ে ,
রোজ আমাকে আলতো হাতে ছুঁয়ে ছুঁয়ে যায় l
প্রতিনিয়ত এই...
মন সমুদ্রে বয়ে চলেছে কত কী ,
ভেসে চলা তরঙ্গ হতে...
শুধু শান্তি ও আনন্দ তুলে নি ;
অপ্রিয়দের ওই সমুদ্রে বয়ে যেতে দিলাম l
মন নামক...
অতল গভীর সমুদ্রে ডুব দিয়ে দেখি ,
অনেক অমূল্য মনিমুক্তা ধনরত্ন পরে আছে ;
চুপিচুপি পরম যত্নে তাঁদের স্পর্শ করায় -
বন্ধ স্মৃতির পেটরা হটাৎ খুলে যায় l
পুরোনো স্মৃতির ভারে....
হৃদয় অত্যন্ত ভারাক্রান্ত হয়ে যায় ll
অভ্যাস
আমি হতে চেয়েছিলাম তোমার কাছে...
একটা নির্ভরযোগ্য কিন্তু প্রয়োজনীয় অবলম্বন ,
যখন দিনের শেষে ক্লান্তির আচ্ছন্নটায় ...
নিদ্রার দু'বাহুতে নিজেকে সঁপে দিতে চাও...
তখন মাথার নিচে আরামদায়ক বালিশ খোঁজো ;
আমি কিন্তু সেই বালিশই হতে চাইছিলাম l
আজ আমি জীবন রঙ্গমঞ্চে এসে দেখি ..
আমার সাজানো গোছানো পরিষ্কার বিছানায় ,
কখন যে...
বালিশ ছেড়ে কুঅভ্যাসে পরিপূর্ণ -
একটা কোলবালিশের উপর নির্ভরশীল হয়ে গেছো ;
তা আমি জানতেই পারলাম না l
তখন অন্তরাত্মা এক নিদারুন অভিমানে...
কেঁদে উঠলো মনে হলো এতগুলো সময়ে ধরে ,
বালিশ হতে হতে কখন যে তোমার কাছে ....
শুধু প্রতিদিনের অভ্যাস হয়ে গেলাম ;
তা কেন বুঝতে পারলাম না ?
অপেক্ষায়
বয়ে যাওয়া ঐ চঞ্চল বাতাস..
বহন করে চলেছে কার আশ্বাস ?
ঝরে পড়া পাতা উড়ে চলে যায় ;
আমারই এক গোপন পরিকল্পিত ইশারায় ll
পাতাতে আছে লেখা আমারই নিমন্ত্রণ ...
এই মনোরম প্রকৃতিকে করবো নমন ,
চলে এসো এই ধরার আঙিনায় ;
যেখানে অস্তগামী প্রকাশিত লালেলাল লালিমায় ll
নরম মখমলি কচি সবুজ ঘাসে...
সতেজতার আহ্বানে সুগন্ধী সুগন্ধ ভাসে ,
বিহঙ্গেরা অবাধে সুমিষ্ট গীত গায় ;
ঐ ভেসে চলা মেঘেদের আনাগোনায় ll
আমি একাকী বসে আছি নদীতীরে...
আলো আঁধারি আমায় ঘিরে ধরে ,
রাত্রি আসিলো নেমে এই বসুধায় ;
আগামীর আগমনের জন্য রইলাম অপেক্ষায় ||
অস্তিত্ব
প্রবল ঝড়ের চাপে....
ঘাড় উঁচু করে সম্মুখে এগিয়ে চলেছি ,
জানি না আর কতক্ষন ;
আমি আমার...
এই অস্তিত্বকে টিকিয়ে রাখতে পারবো l
প্রতিনিয়ত প্রচন্ড ধাক্কায়....
আমার সত্ত্বা একটু একটু করে ক্ষয় হচ্ছে ,
নিয়মিত এই ভাবে ক্ষয় হতে হতে ;
আমার এই...
' আমি ' স্বত্ত্বার কোনো অস্তিত্ব থাকবে কী ?
ক্ষইতে ক্ষইতে যখন...
একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছাবো ,
বিশেষ এক রূপে ও পরিচয়ে ;
তখন কি তুমি চিনতে পারবে আমায় ?
যদি চিনতে পারো....
তবে একটা নাম দিও আমায় ,
মনে করিয়ে দিও ;
আমি কে ছিলাম ?
এতদিন কি করেছিলাম ?
দেখে নিও ঠিক চলতে পারবো স্বছন্দে...
আগামী পথগুলো বেঁচে থাকার ইচ্ছায় ll
No comments:
Post a Comment